ইউকে মঙ্গলবার, ২ জুন ২০২৬
হেডলাইন

ওসমানী হাসপাতাল এলাকায় আবাসিক হোটেল থেকে ৪ নারী-পুরুষ আ ট ক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবস্থিত আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা ৪ নারী-পুরুষ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ওসমানী হাসপাতাল এলাকার হোটেল বাধন আবাসিক থেকে এ চারজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার খাড়ারপাড় গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩৫), জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের হিরা মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৯), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কুরেশপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. উজ্জল আহমদ (২০) ও খুলনা জেলার রুপসা থানার চানমারীবাজার গ্রামের মৃত আরব আলীর মেয়ে ঝর্না বেগম (২০)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ