ইউকে বাংলা অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
বুধবার (ফেব্রুয়ারি ১৪) বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন। এতে দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন-
১. রেজিয়া ইসলাম, পঞ্চগড়; ২. ধ্রুপদী দেবী আগারওয়াল, ঠাকুরগাঁও; ৩. আশিকা সুলতানা, নীলফামারী; ৪. ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট; ৫. কোহেলি কুদ্দুস, নাটোর; ৬. জারা জেবিন মাহবুব, চাঁপাইনবাবগঞ্জ; ৭. রুনু রেজা, খুলনা; ৮. ফরিদা আক্তার বানু, বাগেরহাট; ৯. ফারজানা সুমি, বরগুনা; ১০. খালেদা বাহার বিউটি, ভোলা; …..










