ইউকে মঙ্গলবার, ২ জুন ২০২৬
হেডলাইন

মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে গুলশানের মার্কিন দূতাবাসে ঘন্টাব্যাপি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বৈঠকের কথা শুনেছি। তবে, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানি না।

তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে নিপুণ রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, মার্কিন দূতাবাসের আমন্ত্রণে সেখানে যান তারা। সৌজন্য সাক্ষাৎ ছাড়া সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে বিএনপির একটি সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের বিষয়ে আলোচনা হয়েছে। দূতাবাসের পক্ষে থেকে কিছু বিষয়ে জানতে চেয়েছে। সেইসব বিষয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ সহিংস ঘটনার তদন্তে ১১ সদস্যের কমিটি করেছে বিএনপি। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ