ইউকে শনিবার, ৭ মার্চ ২০২৬
হেডলাইন

টস জিতে ব্যাটিংয়ে সিলেট

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :একদিন পর ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স খেলতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বিপিএলের নবম আসরের ফাইনালিস্ট দল সিলেট স্ট্রাইকার্স চলতি বিপিএলে একটি জয়ও তুলে নিতে পারেনি। ঘরের মাঠেও হেরেছে তারা। ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি কাছে এই ম্যাচটি তাই খুব গুরুত্বপূর্ণ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোত্র্তজা।
ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। যার ফলে পয়েন্ট টেবিলের দুই নাস্বারে রয়েছে বন্দরনগরের দলটি। আজকের ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা। চট্টগ্রাম একাদশে বিগ ব্যাশ জেতা ব্রিসবেন হিটের তারকা ব্যাটার জশ ব্রাউন। সঙ্গে আছেন নিউজিল্যান্ডের টম ব্রুসও।

টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেয়া দলই জিতবে।

সিলেট স্ট্রাইকার্স একাদশ

নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), বেন কাটিং, জাকির হাসান, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্থ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ

আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কুর্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ