ইউকে শনিবার, ৭ মার্চ ২০২৬
হেডলাইন

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বছরজুড়ে চমৎকার পারফরম্যান্সে বাংলাদেশের নাহিদা আক্তার আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। গত বছর ২০২৩ সালে নারী ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।

এর আগে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কারও জিতেছিলেন নাহিদা।

মঙ্গলবার আইসিসি ২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল ঘোষণা করেছে। যেখানে মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার, দুজন নিউজিল্যান্ডের। আর বাংলাদেশ, শ্রীলংঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ