ইউকে শনিবার, ৭ মার্চ ২০২৬
হেডলাইন

রংপুরকে জেতালেন বাবর আজম

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জয়ের জন্য রংপুর রাইডার্সের লক্ষ্য ছিল ১২১ রান। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের বোলিং তোপে মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে পড়েছিল তারা। তাতে স্বল্প পুঁজি নিয়েও জয়ের আশা জেগেছিল সিলেট শিবিরে। কিন্তু বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই মিলে দাপুটে ব্যাটিংয়ে মাশরাফীদের নিরাশ করে রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের সপ্তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২০ রান জমা করে সিলেট স্ট্রাইকার্স। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই ৬ উইকেট হারালেও বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাইয়ের অনবদ্য ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় রংপুর।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে সিলেট। যার ফলে দলীয় ৩৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল দলটি। এরপর দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান বেনি হাওয়েল-বেন কাটিং। ষষ্ঠ উইকেটে দুজনের ৫৬ বলে ৬৮ রানের জুটিতে শতরান পার করে তারা।

কিন্তু ৩১ রান করে কাটিং আউট হলে ভাঙে এই জুটি। হাওয়েল এগোতে থাকলেও ৩৬ বলে ৪৩ রানের বেশি করতে পারেননি। এই দুজন সাজঘরে ফিরতেই সিলেটের রানের চাকাও থেমে যায়। ফলে বড় সংগ্রহ গড়া হয়নি তাদের। ২০ ওভারে ১২০ রানেই থেমে যায় তাদের ইনিংস৷

সংক্ষিপ্ত স্কোর

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১২০/৮ (নাজমুল শান্ত ১৪, মিঠুন ৫, মাশরাফি ৬, ইয়াসির ৯, জাকির ১, হাওয়েল ৪৩, কাটিং ৩১, তানজিম সাকিব ২*, দুশান হেমন্ত ১, এনগারাভা ১*; আজমত উল্লাহ ২-০-১০-০, শেখ মেহেদী ৪-০-১৮-২, হাসান মাহমুদ ৩-০-২৬-০, মোহাম্মদ নবি ৪-০-১৭-১, হাসান মুরাদ ৪-১-২৯-১, রিপন মন্ডল ৩-০-১৯-২)।

রংপুর রাইডার্স: ১৮.২ ওভারে ১২৫/৬ (রনি ৬, বাবর আজম ৫৬*, ব্রেন্ডন কিং ০, সোহান ৮, শামীম হোসেন ২, মোহাম্মদ নবি ০, শেখ মেহেদী ০, আজমতউল্লাহ ৪৭*; রিচার্ড এনগারাভা ৩.২-০-২৮-১, তানজিম সাকিব ৪-০-৩৬-০, নাজমুল অপু ৪-০-১৮-১, দুশান হেমন্ত ৪-০-২০-৩, বেনি হাওয়েল ৩-০-২২-০)

ফল: ৪ উইকেটে জয়ী রংপুর রাইডার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ