ইউকে শনিবার, ৭ মার্চ ২০২৬
হেডলাইন

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের (কলার ছড়ি) সমর্থক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঠবাড়িয়ার বাদুরা এলাকায় হামলার ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।

জানা গেছে, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ডালিম নামের এক নৌকার কর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ