ইউকে বাংলা অনলাইন ডেস্ক :যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।
সোমবার সন্ধ্যায় কমিশন সচিবালয়ে আসেন যুক্তরাষ্ট্রের দুই সংস্থার ৫ জনের প্রতিনিধি দল। সেখানে তারা ইসির সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি নির্বাচন কমিশন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং সরঞ্জাম বিতরণসহ নানা বিষয়ে পর্যবেক্ষকদের জানার ছিল। কমিশন থেকে সেগুলি অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে গণমাধ্যমে আপাতত বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।








