ইউকে সোমবার, ৯ মার্চ ২০২৬
হেডলাইন

পর্যবেক্ষকদের আতিথেয়তায় দুই কোটির বেশি টাকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের আতিথিয়েতায় ২ কোটি ১১ লাখ টাকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনে ইসির আমন্ত্রণে যেসব পর্যবেক্ষক আসবেন তাদের ব্যয় বহনের জন্য মোট দুই কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ অর্থ পর্যবেক্ষকদের হোটেল ব্যয়, বিভিন্ন কেন্দ্রে যাতায়াত এবং আপ্যায়ন, আতিথিয়েতা, বিমানবন্দরের অভ্যর্থনা ও হেল্প ডেস্ক, স্থানীয় হোটেলে মিডিয়া সেন্টার স্থাপন, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তায় এ অর্থ ব্যয় হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে পর্যবেক্ষকদের এ বাজেট প্রাক্কলনে সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ