ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সাজেকে চাঁদের গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক রেস্টুরেন্টের মালিক নিহত হয়েছেন। নিহত আব্দুল মতিন (৪৫) সাজেকের বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক।
এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের অন্যান্য সদস্যরা। আহতদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুও রয়েছে। তারা সবাই চিকিৎসা শেষে চট্টগ্রাম থেকে ফিরছিলেন।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে সাজেক-খাগড়াছড়ি সড়কের ৮ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে দিঘিনালা সড়কের ৮ মাইল এলাকায় খাগড়াছড়ি ট্যুরিস্টবাহী চাঁদের গাড়ির সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাজেকের বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক আব্দুল মতিন মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।










