ইউকে বুধবার, ১৮ মার্চ ২০২৬
হেডলাইন

রেললাইনের পাশে পড়েছিল যুবকের মরদেহ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফরিদপুরের ভাঙ্গায় একটি রেললাইনের পাশ থেকে সজীব ঢালী (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার তারাইল নামক একটি রেললাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ওই যুবক ফরিদপুর সদর উপজেলার তুষার কান্দি গ্রামের হাফিজ উদ্দিন ঢালির ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তারাইল এলাকা থেকে এক যুবক জরুরি সেবা ৯৯৯-এ কল করে রেললাইনের পাশে একটি মরদেহ দেখার বিষয়ে তথ্য দেয়। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইনটির পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, জরুরি সেবা থেকে সংবাদ পেয়ে আমিসহ ভাঙ্গা সার্কেলের এডিশনাল এসপি এবং পুলিশের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে তারাইল রেললাইনের পাশে থেকে সজীব নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পাই। তার ব্যবহৃত একটি মোবাইল ও পকেট থেকে আইডি কার্ড পেয়ে তার নাম ঠিকানা শনাক্ত করি। স্বজনদের সংবাদ দেয়া হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হয়তো ওই যুবককে হত্যা করে এখানে ফেলে যেতে পারে। অথবা রাস্তার পাশে সে বসেছিল, ভোর রাতের কোন ট্রেন তাকে ধাক্কা দিয়ে ফেলে যেতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ