ইউকে শুক্রবার, ১ মে ২০২৬
হেডলাইন

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ ও জনগণের উন্নতি হবে: আনোয়ার খান

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) ও বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের মানুষের ভাগ্যন্নোয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মাধ্যমে তিনি দেশের মানুষের আস্থা অর্জন করেছেন। দেশবাসী এখন বিশ্বাস করে; শেখ হাসিনা দেশের জনগণের কল্যাণে কাজ করেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ ও জনগণের উন্নতি হবে।

শনিবার বিকেলে মাছিমপুর এএলএম উচ্চ বিদ্যালয়ের সামনে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এমপি আনোয়ার খান বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। জনগণেরও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে হবে। নৌকার জয় মানেই জনগণের জয়। তাই ৭ জানুয়ারি সবাই নৌকা প্রতীকে ভোট দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, মোমিন পাটওয়ারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর, চাংগীরগাঁও, চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়, কামারহাটসহ বিভিন্ন স্থানে কর্মীসভা ও গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ