ইউকে মঙ্গলবার, ২ জুন ২০২৬
হেডলাইন

১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ

১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ। এ জন্য ঢাকায় ঘরোয়া আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আগামী রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

এর আগে আজ দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নির্বাচন কমিশন অনুমতি না দেওয়ায় ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগ ঘরোয়া কর্মসূচি পালন করবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের করার আবেদন করে দলটি। তবে নির্বাচন কমিশন সমাবেশ করার অনুমতি দেয়নি।

১০ ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি না দেওয়ার ব্যাপারে আজ জামালপুরে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘বিএনপি যেহেতু নির্বাচনে আসেনি তাদের জন্য নির্বাচনী আচরণ বিধিমালা প্রযোজ্য নয়। কিন্তু আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে এসেছে তাদের জন্য আচরণ বিধিমালা প্রযোজ্য। বিএনপি আমাদের কাছে কর্মসূচি পালনের জন্য অনুমতি চায়নি। অনুমতি চাইবে পুলিশের কাছে, আমাদের কাছে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ