ইউকে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
হেডলাইন

ওমানে দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ওমানে দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ওমানে গাড়িচাপায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম চৌধুরীর (৪৪) বাড়ি চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায়।

খাইরুলের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী জানান, রোববার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে গাড়িচাপায় আমার জেঠাতো ভাই ঘটনাস্থলে মারা যান। এখন তার মরদেহ দেশটির একটি হাসপাতালে রাখা হয়েছে।

খাইরুল ইসলাম সাত বছর ধরে ওমানে রয়েছেন। এর আগে ১০ বছর কুয়েতে ছিলেন। খাইরুলের স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ