ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচী পালন করেন।
সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. শামীমা আক্তার খানম শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এর পরপরই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জামালগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামীলীগ, জামালগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পূষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তনুকা ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. শামীমা আক্তার খানম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলাউদ্দিন, অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল হোসেন, সহসভাপতি জহিরুল ইসলাম, মারজানা ইসলাম শিবনা।
পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।










