ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ (১৫ আগষ্ট) মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা ড.উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম.পি, এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবু ভানুলাল রায়,সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদারসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া ঐতিহ্যবাহি শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যবৃন্দ।










