ইউকে শনিবার, ৭ মার্চ ২০২৬
হেডলাইন

এবার ধর্মীয় রোষানলে ইধিকা!

এবার ধর্মীয় রোষানলে ইধিকা!

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঢাকাই সিনেমার সূত্র ধরে এখন দারুণ সময় পার করছেন কলকাতার টিভি নায়িকা ইধিকা পাল। অনেকটা রাতারাতি তারকা বনে যাওয়ার মতো ঘটনা। দুই বাংলায় এখন তার পরিচিতি ‘প্রিয়তমা’ হিসেবে!

সম্প্রতি এই জনপ্রিয়তার সূত্র ধরে বাংলাদেশ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নায়িকা। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠছে। একটি হলো ইনশা আল্লাহ। ওরা ভালো কিছু হলে এই শব্দটা বলে। সেটা, এখন আমার অভ্যাস হয়ে গিয়েছে। ভালো কিছু হলেই, আমি এখন এটা বলি। আর দ্বিতীয় হলো, বিসমিল্লাহ। দুটো শব্দই এখন আমার খুব প্রিয়।’

মূলত এমন মন্তব্যের রেশ ধরে নিজ দেশের হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন অভিনেত্রী। রীতিমতো রেগে আগুন দর্শকরা। তাদের প্রশ্ন, কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন! কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?

এর আগেও, অনেক অভিনেত্রীই ওপার বাংলা থেকে এদেশে এসে কাজ করেছেন। আবার উল্টোটাও ঘটেছে। কিন্তু, সেদেশের সঙ্গে মিশে গিয়েছেন এভাবে, এমন অভিনেত্রীর সংখ্যা খুব কম। এমনটাও মন্তব্য করছেন অনেকে।

উল্লেখ্য, জি বাংলার একটি ধারাবাহিক থেকে ড্রয়িংরুম মিডিয়ায় মোটামুটি জনপ্রিয় ইধিকা পাল। তারপর গেল ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ করে রীতিমতো আকাশের তারা এখন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ