ইউকে শনিবার, ৭ মার্চ ২০২৬
হেডলাইন

শাবিপ্রবি সমাজকর্মে ফিল্ড প্র্যাকটিকাম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি সমাজকর্মে ফিল্ড প্র্যাকটিকাম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে ‘সমাজকর্মে ফিল্ড প্র্যাকটিকাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়াম সমাজকর্ম বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা দুটি সেশনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী সেশনে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন এবং স্বাগত বক্তব্য দেন কর্মশালার আহ্বায়ক অধ্যাপক ড. ফয়সাল আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. কবির হোসেন বলেন, সমাজকর্ম বিভাগের আজকের এই আয়োজন বিভাগের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রায়োগিক পর্যায়ে নিয়ে যেতে কার্যকরী ভূমিকা পালন করবে। আগামীতে এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় বিভাগের পাশে থাকবে।

এছাড়া কর্মশালার বিজনেস সেশনে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাসের সভাপতিত্বে ফিল্ড প্রাকটিকাম এর উপর প্রেজেন্টশন দেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ এবং ভোট অব থ্যাংকস প্রদান করেন অধ্যাপক তাহমিনা ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক কৃত্তিবাস পাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ