ইউকে রবিবার, ৩ মে ২০২৬
হেডলাইন

শায়েস্তাগঞ্জে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

শায়েস্তাগঞ্জে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ


ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দলীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিএনপি-জামাতের ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি রেলওয়ে পার্কিং থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে পার্কিং এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়ার পরিচালনায় এতে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী শফিকুল ইসলাম, অসিত বরণ দাশ মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, জামাল আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক গাজীউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বুলবুল খান, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিবুর রহমান চৌধুরী দিলু, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রসেনজিৎ দেব, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদুল ইসলাম, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি সাইদুর রহমান জীবন, পোর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার প্রমুখ। এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশে শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশজুড়ে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের কঠোর প্রতিবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ