ইউকে শনিবার, ৭ মার্চ ২০২৬
হেডলাইন

ট্রাফিক ড্রাইভিং স্কুল প্রকাশিত বই, ওয়েবসাইট উদ্বোধন করলেন আইজিপি

Screenshot 20230731 121941 Facebook - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল থেকে প্রকাশিত ‘গাড়ি চালানোর কলাকৌশল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। রোববার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপি লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। এরপর তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ড্রাইভিং শিখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বইটি। বইটির সম্পাদক ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের ডিআইজি মো. নজরুল ইসলাম এনডিসি, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ