ইউকে সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

চুনারুঘাটে গাঁজাসহ যুবক গ্রেফতার

358221890 986298875847770 5244478774066086048 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২৬ কেজি গাঁজা সহ ইসমাইল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসমাইল বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের আব্দুল গনির পুত্র। শনিবার ২৯ জুলাই বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

এরআগে শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক এর নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট পৌরশহরের ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে সিনজিযোগে গাঁজা পাচারকালে গ্রেপ্তার করেন । শনিবার সকালে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ইসমাইল চুনারুঘাট ভারত সীমান্ত এলাকা থেকে মাদক ক্রয় করে তার নিজ উপজেলা বাহুবলের মিরপুরে বিক্রিয়ের উদ্দেশ্যে রওয়ানা হলে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় সে। এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ