ইউকে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
হেডলাইন

সিলেটে তমজিদ আলী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সিলেটে তমজিদ আলী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের গোইয়ানঘাটে তমজিদ আলী হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর পর ৪ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন, আব্দুর রব, আব্দুর রহমান, ফজল উদ্দিন ও রইস আলী।

এছাড়া মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ