ইউকে রবিবার, ৮ মার্চ ২০২৬
হেডলাইন

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার তরং গ্রামের পশ্চিম পাশে হাওর থেকে মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ৮টার দিকে তরং গ্রামের পিছনে পর্যটকবাহী চলন্ত নৌকায় পল্লী বিদ্যুতের খুটি সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে নিখোঁজ হন জামরুল মিয়া (৪৫) নামের এই ব্যক্তি। এ ঘটনায় নৌকার মাঝি শরীফ মিয়া সহ আরও দুই পর্যটক আহত হয়ে শ্রীপুর উপস্বাস্হ কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

হাফিজা পরিবহনের মাঝি শরীফ মিয়া এ প্রতিবেদককে জানিয়েছেন, তার নৌকায় করে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা থেকে একদল পর্যটক টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। হাওর ঘুরে রাত হয়ে গেলে শহীদ সিরাজ লেকের (নিলাদ্রী) উদ্দেশ্যে যাওয়ার পথে তরং গ্রামের পিছনে বিদ্যুতের খুটিতে নৌকাটির ধাক্কা লাগে। এসময় নৌকায় থাকা একাধিক পর্যটকের সঙ্গে ওই ব্যক্তিও বিদ্যুতায়িত হয়ে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ