ইউকে শনিবার, ৭ মার্চ ২০২৬
হেডলাইন

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রিয়াদ আহমদ (২২) নামের এক কলেজ শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার রাত ১১ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ওই শিক্ষার্থী মারা যান।

রিয়াদ আহমদ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আব্দুর কাছের ছেলে এবং ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে রিয়াদের মামা শাহানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াদ মোটরসাইকেল চালিয়ে রানীগঞ্জ সেতু পাড় হওয়ার সময় হঠাৎ এক ব্যক্তির তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসলে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় রিয়াদকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে সে মারা যায়।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রিয়াদের নিজ গ্রামে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ