ইউকে শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
হেডলাইন

সুনামগঞ্জে পিকআপ ভর্তি ভারতীয় পণ্যসহ দুজন আটক

359516202 685431570266574 3373982495910731037 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের ছাতকের ধারন বাজার এলাকায় জয়কলস হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারিকে আটক করেছে। এসময় ভারতীয় অবৈধ পণ্যবাহী গাড়ীটিও জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারন বাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ভর্তি একটি পিকআপ ভ্যান ও দুই চোরাকারবারিকে আটক করা হয়। আটকের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসলাম উদ্দিন ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আটক পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-১৫-০১৯৯) থেকে ভারতীয় অবৈধ পণ্য শাড়ী, কসমেটিকস, কাবেরি মেহেদী, সাবান, ফুসকাসহ প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারি মো. সুজন (৩০) ও আহমদ আলী (২২) কে আটক করেছে পুলিশ।

জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিম জানান গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে এসআই মো. ইউনুস আলী, এসআই মো. সালাম মিয়া ও নায়েক আমির হামজা ভারতীয় মালামালসহ পিকআপ ভ্যান ও সুনামগঞ্জ সদরের ওয়েজখালী এলাকার ফারুক মিয়ার পুত্র মো. সুজন ও মদনপুর গ্রামের আব্দুল মনাফ’র পুত্র আহমদ আলীকে আটক করা হয়।

পিক আপ ভ্যান থেকে প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় মালামাল উদ্ধার করে আটক ২ জনকে থানাপুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ