ইউকে শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
হেডলাইন

ইউজিসি প্রফেসর হলেন দুই অধ্যাপক

ugc professor samakal 64afe0451816d - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দেশের দু’জন বিশিষ্ট গবেষককে ‘ইউজিসি প্রফেসরশিপ ২০২২’ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

তারা হলেন‒ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. আফতাব আলম খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির এক সভায় বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. মুবিনা খোন্দকার, কমিশনের গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী দু’বছরের জন্য ‘ইউজিসি প্রফেসরশিপ’ হিসেবে এ দু’জন বিশিষ্ট গবেষক দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ হতে তাঁদের মেয়াদকাল গণ্য হবে।

‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম-অভিজ্ঞতা, গবেষণা কাজে সংশ্লিষ্টতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক/গবেষকদের ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ‘ইউজিসি প্রফেসরশিপ’ গণও একই সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আফতাব আলম খান তাঁর বর্তমান কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী বাকৃবি’র সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ