ইউকে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
হেডলাইন

সৌদিতে দুর্ঘটনায় সুনামগঞ্জের যুবক নিহত

সৌদিতে দুর্ঘটনায় সুনামগঞ্জের যুবক নিহত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত আলী হোসেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংগের গাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে। বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, ৫ বছর আগে জীবিকার তাগিদে আলী হোসেন সৌদি আরবে যায়। তিন মাস আগে ছুটি কাটিয়ে আবারো সৌদি আরবে যান। সেখানে তিনি ফসলের জমিতে (মাজরা) কাজ করতেন।

বুধবার সন্ধ্যায় ভিসার মেয়াদ বাড়াতে মোটরসাইকেল যোগে কপিলের নিকট যাওয়ার পথে একটি প্রাইভেটকার আলী হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আলী হোসেনের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক ইউপি সদস্য আব্বাস উদ্দিন সৌদি আরবে আলী হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ