ইউকে সোমবার, ৬ এপ্রিল ২০২৬
হেডলাইন

লাউয়াছড়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লাউয়াছড়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯ টার দিকে লাউয়াছড়া বনের আমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, লাশ অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইনের ১০০ গজ দূরত্বে। বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।

লাশের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অজ্ঞাত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছে শ্রীমঙ্গল থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ