ইউকে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
হেডলাইন

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনা: ট্রাকচালক গ্রেফতার

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনা: ট্রাকচালক গ্রেফতার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজারের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হন গত বুধবার। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম। তিনি জানান, এ বিষয়ে দুপুর সাড়ে বারোটার দিকে র‍্যাব-৯ কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।

প্রসঙ্গত, গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ শ্রমিকের মৃত্যু হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। তাঁরা নগরের আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের জন্য ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ