ইউকে রবিবার, ২৯ মার্চ ২০২৬
হেডলাইন

ছাতকে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে জরিমানা

352280757 1313130362629191 8275665508091311095 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের ছাতকে পিয়াইন নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে বাবুল আহমদ নামের এক ব্যক্তিকে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একলক্ষ টাকা জরিমানা করে জরিমানার টাকা আদায় করেছেন।

বাবুল আহমদ ছাতক ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের হাজী ফরিদ উদ্দিনের ছেলে।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায় করা হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন।

তিনি জানান, ড্রেজার দিয়ে পিয়াইন নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলন ও বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চেলা নদী ও পিয়াইন নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ