ইউকে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
হেডলাইন

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুহিত চৌধুরী

WhatsApp Image 2023 05 27 at 12.16.16 PM - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের সম্পাদক মুহিত চৌধুরী।

শনিবার সকাল ৯ টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক ফ্লাইটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম,কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার ও কার্যকরী পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম।

মুহিত চৌধুরী বিগত ২ এপ্রিল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন।প্রায় দুই মাস সেখানে অবস্থানকালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,প্রেস ও বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। বৃটেনের বিভিন্ন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দেন এবং তাঁর সম্মানে সেখানে বাংলা প্রেসক্লাব সংবর্ধনা, মতবিনিময় সভারও আয়োজন করে।মুহিত চৌধুরী ক্লাব সদস্যসহ সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ