ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন এর মাতা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২২ মে) সিলেট নগরীর উপরশহরস্থল নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৩ ছেলে সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ সোমবার রাত ৯টায় বিয়ানীবাজারের শালেশ্বর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।










