ইউকে রবিবার, ১২ এপ্রিল ২০২৬
হেডলাইন

নবীগঞ্জে বাজারগুলোতে নিত্যপন্যের দাম আকাঁশছোয়া

নবীগঞ্জে বাজারগুলোতে নিত্যপন্যের দাম আকাঁশছোয়া

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জ শহরে বাজারগুলোতে পেয়াঁজ, মরিচসহ বিভিন্ন মসলার দাম আকাঁশছোয়া। সাধারণ মানুষের আওতার বাহিরে চলে গেছে ক্রয় ক্ষমতা। মধ্যবিত্ত পরিবারের লোকজন বাজারে গেলেই মাথায় হাত দিতে হচ্ছে।আজ রোববার বাজার ঘুরে এনম অবস্থা দেখা য়ায়।

এক সপ্তাহ আগে পেয়াঁজ ছিল ৩০-৩৫ টাকা, বর্তমানে ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু ছিল ৩০ টাকা বর্তমানে ৪০ টাকা। রসুন ছিল ৮০ টাকা, বর্তমানে ১১০ টাকা, আদা ছিলো ১শ টাকা, বর্তমানে ২শ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ছিলো ৩০ থেকে ৪০ টাকা, বর্তমানে ৮০ থেকে ২শ টাকা, মরিচ ছিলো ১শ টাকা, বর্তমানে ১৬০ টাকা কেজি, হলুদ, ধনিয়ার একই অবস্থা। বেড়েছে মাছ ও সবজির দামও। ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি ধরে। তবে ক্রেতাদের দাবি, সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ভিন্নকথা অতিরিক্ত দাম দিয়ে কিনে আনেন বলে কেজি তে ৫-১০ টাকা লাভ করছেন। সকলেই বাজারে মনিটরিংয়ের দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ