ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

নবীগঞ্জ ৯ জুয়ারী গ্রেফতার

নবীগঞ্জ ৯ জুয়ারী গ্রেফতার
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রাম থেকে ৯জন জুয়ারীকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদীসহ গ্রেফতার করেছে থানা পুলিশ৷

গ্রেফতারকৃতরা হলেন, চৌশতপুর গ্রামের মৃত জাহির উল্লাহ পুত্র মোঃ রাজা মিয়া (৫০), তার বসতঘরে গত ১৩ মে রাত অনুমান ১১টা ৫০ মিনিটের অভিযান পরিচালনা করে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তার অপর সহযোগী ইলাছ উদ্দিন (২৬) আঃ রহিম, আবু ছালেক মিয়া(২৮), পিতা-ধানেশ উল্লা, আব্দুস সামাদ(২৩), পিতা-আব্দুর নুর, শিপন মিয়া (২৩), পিতা-মুসা মিয়া, আলমগীর (২৯), পিতা-হান্দু মিয়া, আম্বর উদ্দিন(৩০), পিতা-তাজ উদ্দিন, সেলিম মিয়া(৩৮), পিতা-মৃত তাহের উল্লা, সবুজ মিয়া(২৯), পিতা-মৃত নুর মিয়া।

গ্রেফতারকৃত ৯জন জুয়ারীকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে জুয়া খেলার সরঞ্জাম তাস ২০৮টি, এবং নগদ ৮,২১০/(আট হাজার দুইশত দশ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয়ে  নবীগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ -১৪/০৫/২৩খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ মামলা রুজু করা হয়৷ পরদিন রবিবার সকালে ধৃতদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ