ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

খাদিমনগর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

khadimpara photo - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী প্যানেল চেয়ারম্যান-১, ৬নং ওয়ার্ডের মেম্বার মো. মঈন উদ্দিন প্যানেল চেয়ারম্যান-২ ও ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. নাজমা বেগম প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ১১ টার সময় পরিষদের হলরুলে পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মো. আব্দুল খালেকের পরিচালনায় নির্বাচিত প্রতিনিধিদের ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আনছার প্যানেল চেয়ারম্যান-১, মো. মঈন উদ্দিন প্যানেল চেয়ারম্যান-২ ও মোছা. নাজমা বেগম প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত করা হয়েছে।

এ সময় পরিষদের প্রথম সভায় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ডের মেম্বার মো. আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ডের মেম্বার মো. কুদ্দুছ আহমদ সুমন, ৩নং ওয়ার্ডের মেম্বার মো. জিল্লু মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মুক্তার হোসেন, ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, ৬নং ওয়ার্ডের মেম্বার মো. মঈন উদ্দিন, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান কাজল ও ৯নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান শামীম। ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. নাজমা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. শিবলী বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. মনোয়ারা বেগম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ