ইউকে রবিবার, ১২ এপ্রিল ২০২৬
হেডলাইন

নবীগঞ্জে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের পারুয়া বিল (জলমহাল) এর ইজারা নিয়ে দু’টি মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের লোকজনের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে  শুক্রবার (২৮ এপ্রিল) অনুমতি ছাড়া পারুয়া বিলের সরকারি খাস জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন করেছে রূপালী মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের লোকজন। এনিয়ে এই এলাকার কৃষকের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে।

এতে করে যে কোনো সময় সংঘর্ষ হওয়ার সম্ভবনা দেখছেন স্থানীয়রা।জানা যায়, নবীগঞ্জ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির কাছ থেকে বিলটি ইজারায় নেয় রূপালী মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড। তবে নিয়ম অনুযায়ী বিলের পাশ্ববর্তী এলাকার কমিটি প্রথমে প্রাধান্য পাওয়ার কথা ছিল। এ দিক থেকে বঞ্চিত হয়েছেন সায়মা মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড। নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়ে বিলের সব ধরণের কাজ বন্ধ করতে হবিগঞ্জ জেলা অতিরিক্ত (রাজস্ব) আদালতে আবেদন করে সায়মা মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড। আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত উপজেলা জলমহাল ব্যবস্থপনা কমিটির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে সরকারি সিদ্ধান্ত অমান্য করে রূপালী মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড এর লোকজন অবৈধভাবে বিলের পাশের সরকারি খাস জমি থেকে মাটি উত্তোলন করার অভিযোগ উঠেছে। এনিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ