ইউকে রবিবার, ১২ এপ্রিল ২০২৬
হেডলাইন

জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

IMG 20230426 WA0004 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনা অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। তাছাড়া বিচারিক কাজে বিজ্ঞ আদালতকে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশ অধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লবিব আহমদ (৪২) নামে এক আসামিকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি লবিব আহমদ জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত তাহির আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লবিব বিয়ানীবাজার থানার ২০১৩ সাল থেকে মাদক মামলার পলাতক আসামি। উক্ত মামলায় ২০২২ সালের ২৭ অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চতুর্থ আদালত, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৩ (খ)-তে দোষী সাব্যস্ত করে আসামি লবিব আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আসামি লবিবের বিরুদ্ধে উক্ত সাজা পরোয়ানা ছাড়াও জকিগঞ্জ থানায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলার সহকারি মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন,আসামির লবিবের বিরুদ্ধে সাজা পরোয়ানা ছাড়াও জকিগঞ্জ থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ