ইউকে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
হেডলাইন

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার!

FB IMG 1682436435347 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজার জেলার কুলাউড়ায় উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষান্ড পিতা আফতাব আলী (চিনু মিয়া)কে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হযেছে। সে জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের কাছিম আলীর ছেলে বলে পুলিশ জানায়।

মঙ্গলবার দুপুরে কুলাউড়া থানায় সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক।

ওসি জানান, ধর্ষণের শিকার মেয়েটি একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। দেড়মাস আগে তার মা কাজের জন্য প্রবাসে যান। স্ত্রী প্রবাসে যাওয়ার পর থেকে চিনু মিয়া তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। গত শনিবার (২২ এপ্রিল) রাতে তার মেয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। সেই রাতে ২টার দিকে মেয়েটি ঘুমে থাকা অবস্থায় তার বাবা চিনু মিয়া(৫০) তাকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে।

ওসি আরও জানান, ধর্ষণের শিকার মেয়েটি সোমবার (২৪ এপ্রিল) লস্করপুরে তার নানাবাড়িতে গিয়ে বিষয়টি জানালে মঙ্গলবার সকালে নির্যাতিতার নানি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। ওসি মো. আব্দুছ ছালেক জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ