ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

গোলাপগঞ্জে ৩ বছরের সাজা থেকে বাঁচতে ২৫ বছর পলাতক !

গোলাপগঞ্জে ৩ বছরের সাজা থেকে বাঁচতে ২৫ বছর পলাতক !

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের গোলাপগঞ্জে প্রতারণার মামলায় ৩ বছরের সাজা থেকে বাঁচতে ২৫ বছর পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছেগোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সেবুল আহমদ (৪২) উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বরায়া দক্ষিণভাগ রামপা গ্রামের নানু মিয়ার ছেলে। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ২৫ বছর পূর্বে একটি প্রতারণার মামলা হয়েছিল। সেই মামলায় ৩ বছরের সাজা এড়াতে দীর্ঘ ২৫ বছর সে পলাতক ছিল।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ