ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

চুনারুঘাট সীমান্তে ইয়াবা পাচারকালে দুই কারবারী আটক

চুনারুঘাট সীমান্তে ইয়াবা পাচারকালে দুই কারবারী আটক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাটে ঈদের রাতে মরণ নেশা ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটককৃতদের (২৪ এপ্রিল) রবিবার বিকেল সাড়ে ৫ টায় আদালতের মাধ্যমে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে। আটকৃতরা হলেন : গাজিপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের মৃত জালাল আহমেদের পুত্র মো: পলাশ মিয়া (২৯), একই ইউনিয়নের গাজিপুর গ্রামের আব্দুল হাইর পুত্র লুৎফর রহমান (৪৮)। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানায় অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক রাতে মুঠোফোনে জানান, ঈদের দিন গভীর রাতে দুই মাদক কারবারি পরস্পর যোগসাজশে ইয়াবা পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে থানার এসআই জাকির হোসেন ও এএসআই উত্তম কুমার ঘোপ সহ একদল পুলিশ গাজিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৩০ পিস যৌন উত্তেজক মরণ নেশা ইয়াবা টেবলেট উদ্ধার করে করে জব্দ করেন। পরে তাদের বিরুদ্ধে এএসআই উত্তম কুমার ঘোপ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে । সেই মামলায় গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ