ইউকে সোমবার, ৬ এপ্রিল ২০২৬
হেডলাইন

লাখো মুসল্লি সিলেট শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায়

FB IMG 1682142675625 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজমুদ্দিন ক্বাসেমী।

ঈদের বিশেষ খুতবা শেষে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় বিশ্বজুড়ে মুসলমানদের ওপর সকল প্রকার নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মাহর কল্যাণে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা। এছাড়া সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন।

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ নামাজ আদায় করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ