ইউকে রবিবার, ১২ এপ্রিল ২০২৬
হেডলাইন

ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন এড. রঞ্জিত সরকার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের ১ আসনের জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রঞ্জিত সরকারের ব্যক্তিগত হতবিল থেকে তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ১ হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও তাহিরপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সোহবান আখঞ্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রঞ্জিত সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি আলী মূর্তজা, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান, জামালগঞ্জের বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার। এদিকে পরবর্তীতে মধ্যনগর উপজেলা যুবলীগ এর সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এমরান হোসেন বিপকের পরিচালনায় এড. রঞ্জিত সরকার শাড়ী লুঙ্গি বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা যুবলীগ সদস্য আজিজুল হক প্রমুখ। রঞ্জিত সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান করেন, এবং তিনি সুনামগঞ্জ ১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বলেও জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ