ইউকে সোমবার, ৬ এপ্রিল ২০২৬
হেডলাইন

ঈদের ৩টি জামায়াত সিলেট কুদরত উল্লাহ মসজিদে, আলিয়া মাঠে ১টি

Screenshot 20230420 051030 Facebook - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের দিন প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামায়াত সকাল ৮টা ৩০ মিনিটে ও তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯ টায়।

প্রথম জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মিফতাহ উদ্দিন এবং তৃতীয় জামায়াতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি মুকতাবিস উন নূর।

অপরদিকে, আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। জামায়াতের ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানি।

বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।

এই ঈদের জামায়াতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে বলে তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ