ইউকে মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হেডলাইন

শেখ হাসিনা না থাকলে সুনামগঞ্জে একটি ইটও লাগাতে পারতাম না: পরিকল্পনামন্ত্রী

342066272 6840657759294533 6772099727921348118 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শেখ হাসিনা না থাকলে সুনামগঞ্জে আমার মাধ্যমে যে কাজ গুলো হয়েছে তার একটি ইটও লাগাতে পারতাম না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জও এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর দরদ বেশি হাওরের প্রতি। সুনামগঞ্জ ও বাংলাদেশের মানুষের প্রতি। তাই আমরা হাওর কেটে সড়ক নির্মাণ করে হাওরের প্রকৃতি পরিবেশের ক্ষতি করতে চাই না।

বুধবার (১৯ এপ্রিল)দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন শেষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল,সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,উড়ালসড়কসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন এবং আগামী দিন গুলোতেও উন্নয়ন করবেন।

কৃষকদের উদ্দেশ্য মন্ত্রী বলেন,কৃষি আর ধান আমাদের মুল চালিকা শক্তি। সেই ধান ঘরে তোলার আগ পর্যন্ত আমাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকে। কৃষিতে বিপ্লব করতে চায় সরকার আর কৃষক ভাইদের সহযোগিতায় তা সম্ভব। সে জন্য কৃষকদের সার দিচ্ছে,কম্বাইন হারভেস্টার দিচ্ছে বিশাল অঙ্কের টাকা ভর্তুকি দিয়ে। তাতে লাভবান হচ্ছেন দেশের কৃষক ভাইয়েরাই। কৃষরা লাভবান হলে দেশ লাভবান হবে।

বোরোধান কর্তন উৎসবের উদ্বোধন পরবর্তী সভায়,সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকির হোসেন ও শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ছকিনা আক্তারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুল হক মিসবাহ,সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,জেলা আ,লীগের সাধারণ সম্পাদক নোমান বকত পলিন, জেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ