ইউকে রবিবার, ১২ এপ্রিল ২০২৬
হেডলাইন

আল-আমিন যুব সংঘ উদ্যোগের দোয়া ও ইফতার মাহফিল

alamin jubo songo photo 01 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীর ২৪নং ওয়ার্ডের সাদাপাড়ায় আল-আমিন যুব সংঘের উদ্যোগে ও ২৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হোসেন আহমদ চৌধুরী রনির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সাদাপাড়া এলাকায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার বিতরনে আল আমিন যুব সংঘের উপদেষ্টা মন্ডলির সদস্য সোহেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আমিন সিদ্দিকি খালেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন যুব সংঘের উপদেষ্টা মন্ডলির সদস্য সফি আহমদ, শাহীন চৌধুরী, কয়েস চৌধুরী, এলিন চৌধুরী, জাকু চৌধুরী, এটিএম ইসমাইল বদর, সোহেল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ