ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র থেকে পরিত্রাণ ও মুক্তি কামনায় সোমবার (১৭ এপ্রিল) স্থানীয় মজলিস কার্যালয়ে শাখা দায়িত্বশীল মাওলানা আখলাক আহমদের সভাপতিতে¦ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক প্রশিক্ষণ ও বায়তুল মাল বিভাগ মাওলানা জহিরুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এ মাসেই পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। তাই সকলকে মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ইসলামী সমাজ বির্নিমানে এগিয়ে আসতে হবে। তিনি বলেন দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক দীর্ঘ দুই বছর যাবৎ কারাগারে বন্দি রয়েছে। মামুনুল হক সহ সকল আলেম উলামাদের ঈদের পূর্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় ঈদের পর তীব্র গণআন্দোলন গড়ে তুলা হবে।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট মহানগরের সভাপতি মাওলানা কবির আহমদ, সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগরের দায়িত্বশীল আব্দুল্লাহ সোহাগ বিন শাহিদুল্লাহ, সালমান আহমদ ইমন, মো: মামুনুর রশিদ সহ ছাত্র ও যুব সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ জাতি ও মুসলিম উম্মাহের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।










