ইউকে সোমবার, ৬ এপ্রিল ২০২৬
হেডলাইন

মাধবপুরে সরকারি কাজে বাধা দলিল লেখকের বিরুদ্ধে মামলা

মাধবপুরে সরকারি কাজে বাধা দলিল লেখকের বিরুদ্ধে মামলা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে সাব-রেজিষ্টার অফিসে ডুকে সাব-রেজিষ্টারকে হত্যার হুমকি ও এজলাশ কক্ষের মূল্যবান দলিল পত্র ছুঁড়ে ফেলে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দলিল লেখক আহমেদ আব্দুর রব এনামের নামে মামলা হয়েছে। রোববার সকালে সাব-রেজিষ্টার নিতেন্দ্র লাল দাস বাদী হয়ে এনামকে প্রধান আসামি করে মামলা করেছেন। সাব-রেজিষ্টার নিতেন্দ্র লাল দাস জানান, উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে দলিল লেখক আহমেদ আব্দুর রব এনাম গত (২ এপ্রিল) দুপুরে এজলাশে প্রবেশ করে সরকারি কাজে বাধা প্রধান করে । এজলাশের লাল শালু টেনে ছিড়ে ফেলে দেয়। পেপার ওয়েট ছুড়ে তাকে আঘাত করে। আত্ম রক্ষার্থে খাস কামরায় অবস্থান নিলেও দরজা ভেঙ্গে অফিসের বিভিন্ন ক্ষতি সাধন করে। আহমেদ আব্দুর রব এনামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগোযোগ করা সম্ভব হয়নি।

এ ব‍্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আসামীকে ধরতে পুলিশ সক্রিয় রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ