ইউকে শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
হেডলাইন

সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে পক্ষে কাজ করতে পররাষ্ট্রমন্ত্রীর আহবান

সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে পক্ষে কাজ করতে পররাষ্ট্রমন্ত্রীর আহবান

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী সহ সিলেট নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশি এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয় প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করা এখন আমাদের সকলের একান্ত কর্তব্য। সকল ভেদাভেদ ভুলে এখন থেকে তাকে বিজয়ী করতে বিশেষ করে দলের প্রতিটি নেতাকর্মীদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে দলের জয়,আমাদের সকলের জয়।

পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, শনিবার (১৬ এপ্রিল) দুপুরে গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে । তিনি এখন থেকে আমাদের দলীয় প্রার্থী “নৌকার” প্রার্থী। পররাষ্ট্রমন্ত্রী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে সিলেট নগরবাসীর প্রতিও আহবান জনান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ