ইউকে সোমবার, ৬ এপ্রিল ২০২৬
হেডলাইন

অসহায় মানুষের মাঝে মানবিক টিম সিলেট’র নগদ অর্থ বিতরণ

Manobik Tem Pic - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : মানবিক টিম সিলেট এর উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মনসুর আহমেদ রুবেল এর সহযোগিতায় ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় কাজীটুলা রকিবশাহ এলাকায় ৫০ জন অসহায় মানুষের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
এনআরবি ব্যাংক লিমিটেড এর অফিসার কাজী রিফাত আহমদ এর পরিচালনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক শফি আহমেদ পিপিএম, সদস্য কাজি শরিফুল ইসলাম, মো. পারভেজ আহমেদ, মো. সোহেল আহমেদ, রকীব শাহ মাজারের খাদেম ড. কাজী কামাল আহমদ, কাজী আতাউর রহমান, কাজীটুলা তাহফিজুল কোরআন ও নূরানী মক্তব মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফয়েজ উদ্দিন মুরাদ, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মঈন উদ্দিন আহমেদ রাসেল, সামসুল ইসলাম মুন্না, লিটন রশীদ, ফরহাদ আহমেদ সিদ্দেক, মুহেব উদ্দিন, আমির সাইদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ