ইউকে সোমবার, ৬ এপ্রিল ২০২৬
হেডলাইন

বারাকা এরাবিক লার্নিং সেন্টারে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

341078225 1727694074312514 2014148350978781377 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বারাকা এরাবিক লার্নিং সেন্টারে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেন্টারের সহ-সভাপতি জনাব আব্দুল্লাহ এ মাসুম এর পরিচালনায় এবং সভাপতি জনাব ফাহিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জনাব প্রফেসর ড: আতিউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ড: ফজলে ইলাহি মোহাম্মদ ফাইসাল।
অভিভাবকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,এড:জনাব আজিম উদ্দিন ও জনাব মুহিবুর রহমান।

হুফফাজুল কোর’আন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ড পরিক্ষা ২০২৩ ইং তে বারাকার ১৬ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়,সিলেট বিভাগে বারাকার ছাত্র আহমেদ আব্দুল বাছিত ২য় স্থান অর্জন করে।

হিফজ সম্পন্নকারী বিদায়ী ছাত্র ,আহমেদ আব্দুল বাছিত ,মোহাম্মাদ মেরাজুর রহমান ,আহনাফ আতিফ,রাইয়্যান আহমাদকে সংবর্ধনা দেওয়া হয়।

ইসলামিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগির মধ্যে ১ম স্থান অর্জন করে রাইজ স্কুলের ছাত্রী জুনাইনা ঝিকরা ওয়াফা,২য় স্থান অর্জন করে বারাকার হিফজুল কোর’আন বিভাগ এর ছাত্র তালহা উদ্দিন,৩য় স্থান অর্জন করে আনন্দ নিকেতন স্কুল ও বারাকা ইভিনিং ব্যাচের ছাত্রী ফারিজা মারজুকা বিনতে ফরিদ।

রচনা প্রতিযোগিতায় প্রায় অর্ধশত অংগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অর্জন করে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্রী শাহ সুমাইয়া,২য় স্থান অর্জন করে স্কলার্স হোম স্কুল ও বারাকার ইভিনিং কোর’আন শিক্ষা ব্যাচের ছাত্র ইনতেসার আলী,৩য় স্থান অর্জন করে গ্রীনহিল স্কুলের ছাত্রী ফাতেহা আহমদ ইপা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকা ইভিনিং কোর’আন শিক্ষা ব্যাচের প্রধান শিক্ষক মাও: আব্দুল্লাহ জাফর হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফিজ সাদ শাহ আলম শিক্ষকদের মধ্যে মাও:ইয়ামিন চৌধুরী হাফিজ আবু রেজুওয়ান হাফিজ তাহসীন আজীজ মাও: হেলাল আহমদ হাফিজ জাবেদ খান হাফিজ খলিলুর রহমান রায়হান হাফিজ জিন্নুর রহমান হাফিজ আব্দুল মতিন ইউসুফ মাও: আমিনুল হক হাফিজ তাহমীদ আহমেদ হাফিজ আনছারুল হক জাহেদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ